৩০ জানুয়ারি, ২০১৮ ১৬:০১
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশ ছিলো চরম দরিদ্র। প্রধানমন্ত্রী মাত্র ৯ বছরে দেশকে উন্নতির পর্যায়ে নিয়ে এসেছেন। নারী শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ এখন উদাহরণ হিসাবে কাজ করছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে সিলেটের সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভায় দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাহিদ বলেন, "সারা বাংলাদেশের মধ্যে সিলেট একসময় শিক্ষার দিক দিয়ে পিছিয়ে ছিলো। শেখ হাসিনার নেতৃত্বে মাত্র ৯ বছরে সারা দেশের ন্যায় সিলেট শিক্ষার ক্ষেত্রে সমতায় ফিরেছে।"
শিক্ষামন্ত্রী বলেন, "এখন দেশের সকল উপজেলায় সরকারি স্কুল চালু হয়েছে। বাংলাদেশের প্রতিটি স্কুলের সকল শিক্ষার্থী বিনামূল্যে বই পাচ্ছে।"
নুরুল ইসলাম নাহিদ নিজের নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বাসিন্দাদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "গোলাপগাঞ্জ-বিয়ানীবাজার-চারখাই সড়কের কাজের উদ্বোধন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। শীঘ্রই কাজ শুরু হবে। সুতরাং আপনারা হতাশ হবেন না।"
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ সিলেটের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনের যৌথ সঞ্চালনায় উক্ত জনসভায় বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম ইমরান আহমদ চৌধুরী এমপি, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেসা হক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহের এমপি, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেসার আহমেদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, কৃষিলীগ সভাপতি মোতাহের হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, যুব মহিলা লীগ সভানেত্রী নাজমা আক্তার, যুব লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল হক আতিক, ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, স্বাচিবের মহাসচিব ডা. মুরশেদ আহমদ চৌধুরী, শ্রমিকলীগ সভাপতি এজাজুল হক, মহানগর কৃষকলীগের সভাপতি মুমিন চৌধুরী, মহানগর শ্রমিকলীগ সভাপতি এম শাহরিয়ার কবির, মহানগর মহিলা আওয়ামী লীগ সভানেত্রী শাহানারা বেগম, জেলা মহিলা লীগের সভাপতি রুবি ফাতেমা ইসলাম, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামিম আহমদ, যুব মহিলা লীগ নেত্রী জিন্নাত আলম, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, স্বেচ্ছাসেবক লীগের সিলেট মহানগরের সভাপতি আফতাব উদ্দিন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার।
আপনার মন্তব্য