৩১ জানুয়ারি, ২০১৮ ১৯:০৬
সিলেট বৌদ্ধ বিহারে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভাব-গম্ভীর পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শুভ মাঘী পূর্ণিমা।
বুধবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে সিলেটে পালন করা হয় দিনটিকে।
মাঘী পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ বিহারে বৌদ্ধ নরনারী দানীয় ও পূজার সামগ্রী নিয়ে সমবেত হন। তারা পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করেন। ভিক্ষুদের খাদ্য ভোজ্য প্রদান এবং দান-দক্ষিণা দেন। বুধবার সন্ধ্যায় শীল গ্রহণ এবং প্রদীপ পূজা অনুষ্ঠিত হয়। মাঘী পূর্ণিমার তাৎপর্য নিয়ে সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘানন্দথের ধর্ম দেশনা করেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত আনন্দ, সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়াসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
মাঘী পূর্ণিমা দিনটিকে বৌদ্ধরা আনন্দের চেয়ে শোকের মাধ্যমে পালন করেন। এই পূর্ণিমায় ভারতের উত্তর প্রদেশের বৈশালীর চাপাল চৈত্যে বুদ্ধ নিজেই তার মৃত্যুর কথা বলেন এবং শিষ্যদের সামনে ঘোষণা করেন, আজি হতে তিনমাস পরে শুভ বৈশাখী পূর্ণিমায় তিনি মহা পরিনির্বাণ লাভ করবেন।
আপনার মন্তব্য