০১ ফেব্রুয়ারি , ২০১৮ ১৬:৫৪
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার মেয়র ও কাউন্সিলর এর পারিবারিক সদস্যের আর্থিক অনুদানের মাধ্যমে পৌর এলাকার ৪ শত শীতার্ত দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কমলগঞ্জ পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।
কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মো. জুয়েল আহমেদর সভাপতিত্বে ও উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র-১ মো. রমুজ মিয়া, কাউন্সিলর আনসার শোকরানা মান্না, কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ প্রমুখ।
কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ জানান, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তার পরিবারের সদস্য ও পৌর কাউন্সিলরদের আর্থিক অনুদানে ক্রয় করা শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আপনার মন্তব্য