০১ ফেব্রুয়ারি , ২০১৮ ১৭:০৮
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৮ জন শিক্ষার্থী।
উপজেলার মোট ৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এবারের এসএসসি পরীক্ষা। এ উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৭ শত ২৮ জন।
পরীক্ষা কেন্দ্র ১ কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১ হাজার ৭ শত ১১ জন। এরমধ্যে প্রথম দিনে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৬ শত ৯৯ জন, ১২ জন পরীক্ষার্থী এই কেন্দ্রে অনুপস্থিত ছিল।
পরীক্ষা কেন্দ্র ২ আলী আমজদ উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ১ হাজার ৪ শত ৯১ জন, পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৪ শত ৮৭ জন। এই কেন্দ্রে প্রথম দিনে অনুপস্থিত ছিল ৪ জন শিক্ষার্থী।
উপজেলার পরীক্ষা কেন্দ্র ৩ জালালাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ শত ২৬ জন। প্রথম দিনে পরীক্ষায় অংশ নেয় ৫ শত ২৪ জন। এই কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ২ জন শিক্ষার্থী।
আপনার মন্তব্য