০১ ফেব্রুয়ারি , ২০১৮ ২০:০৫
সারাদেশে ন্যায় জগন্নাথপুরেও বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) থেকে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এবার জগন্নাথপুরের ৪টি কেন্দ্র ও ১টি ভেন্যু থেকে এসএসসি পরীক্ষায় মোট ১৮৫৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র সংখ্যা ৭৪৮জন ও ছাত্রী সংখ্যা ১১১০ জন। পরীক্ষার প্রথম দিন ৪ জন অনুপস্থিত ছিল।
অপর দিকে মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র ৩৯৯জন এবং ছাত্রী সংখ্যা ২৭১ জন। অনুপস্থিত ১ জন।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেচ্ছুর রহমান জানান, শান্তি পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা ছিল ৫ জন।
আপনার মন্তব্য