০৩ ফেব্রুয়ারি , ২০১৮ ০০:২৭
ঢাকায় এক সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জের আতাউর রহমান (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ঢাকার কুর্মিটোলায় অবস্থিত বিএএফ শাহীন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও থানার সামনে সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনায় তিনি মারা যান।
নিহত আতাউর সুনামগঞ্জ সদর উপজেলার শাখাইতি গ্রামের মৃত আবদুল কাদির মাষ্টারের দ্বিতীয় পুত্র।
তার মৃত্যুর খবর নিশ্চিত করে ভোরের কাগজের সিলেট প্রতিনিধি ও নিহতের ভাতিজা ইয়াহ্ইয়া মারুফ জানান, তিনি ফার্মগেটে বাজার সেড়ে তেজকুনিপাড়ার বাসায় আসার পথে তেজগাঁও থানার সামনের সড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে ঢাকার তেজকুনীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে রাত ১১টায় প্রথম জানাজা শেষে মরদেহ নিয়ে পরিবারের লোকজন গ্রামের বাড়ি শাখাইতির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।
মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ শনিবার জোহরের নামাজের পর শাখাইতি মাদ্রাসার দক্ষিণের মাঠে অনুষ্ঠিত হবে। এতে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন মৃতের চাচাতো ভাই ও অগ্রণী ব্যাংক সুনামগঞ্জ শাখার অবসরপ্রাপ্ত সহকারি ম্যানেজার শহিদুল্লাহ।
আপনার মন্তব্য