০৩ ফেব্রুয়ারি , ২০১৮ ১৮:৫০
দিরাইয়ে ৮ বস্তা ভিজিএফ'র চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে দিরাই পৌর শহরের হাইস্কুল রোডের বাদশা মিয়ার মিল থেকে ভিজিএফ'র চাল উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন ইকবালের নেতৃত্বে পুলিশের একটি টিম এ চাল উদ্ধার করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল বলেন, কেউ একজন আমাকে ফোন করে বলে জগদল ইউনিয়নের ২৫০ বস্তা ভিজিএফ'র চাল বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে। তৎক্ষণাৎ আমি পুলিশ ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে বাদশা মিয়ার মালিকানাধীন মিল থেকে ৮ বস্তা ভিজিএফ'র চাল জব্দ করা হয়। খাদ্য বিভাগের কর্মকর্তাকে মামলা দায়ের ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।
এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল বলেন, দিরাই বাজার থেকে ৮ বস্তা চাল জব্দ করা হয়েছে। খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা অভিযোগ দায়ের করেছেন। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মন্তব্য