গোলাপগঞ্জ প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি , ২০১৮ ১৯:১২

গোলাপগঞ্জে দৈনিক যুগান্তরের বর্ষপূর্তি পালন

যুগান্তরের ১৮ বছর পূর্তি ও ১৯ বছরে পদার্পণ উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) উপজেলায় কর্মরত সাংবাদিক, জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের অংশগ্রহণে অনুষ্ঠানের শুরুতে পৌরসভার সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

আনন্দ শোভাযাত্রাটি পৌর সদরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে পৌরসভায় গিয়ে শেষ হয়। পরে পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তরের উপজেলা প্রতিনিধি হারিছ আলী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগ আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, পৌর কাউন্সিলর ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রুহিন আহমদ খান। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক শহিদুর রহমান সুহেদ, মাহফুজ আহমদ চৌধুরী, অনলাইন প্রেসক্লাব সভাপতি এম আব্দুল জলিল, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি ও সাংবাদিক গোলাম দস্তগীর খান ছামিন, উপজেলা যুবলীগ নেতা রফিক আহমদ, সাংবাদিক আব্দুল আজিজ, সিএনএন বাংলা টিভি প্রতিনিধি মো. শফিক উদ্দিন, অনলাইন প্রেসক্লাব সেক্রেটারি জাহিদ উদ্দিন, রিপোর্টার্স ইউনিটি’র প্রচার সম্পাদক খালেদ হোসেন, দৈনিক ডেসটিনি প্রতিনিধি মো. রুবেল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান, ভোরের কাগজ প্রতিনিধি ফাহাদ হোসাইন ও তরুণসংগঠক জয় রায় হিমেল।

অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি হারিছ আলী।

আপনার মন্তব্য

আলোচিত