০৪ ফেব্রুয়ারি , ২০১৮ ০০:০২
ছাতকে মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় শহরের দক্ষিণ বাগবাড়ী মসজিদ সংলগ্ন মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। মুক্তিযোদ্ধা ইউসুফ আলী(৬৫) দক্ষিণ বাগবাড়ী(লেবারপাড়া) গ্রামের হাজী সুরুজ আলীর পুত্র। মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি ৭নং ব্যাচ কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।
শুক্রবার রাতে নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, ৪ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, ছাতক থানার ওসি আতিকুর রহমানসহ পুলিশ বাহিনীর একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
জানাজায় দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, আলহাজ্ব আব্দুস সামাদ, নূরুল আমিন, মুক্তিযোদ্ধা কদর মিয়া চেয়ারম্যান, আলহাজ্ব গোলাম মোস্তফা, আলহাজ্ব নিজাম উদ্দিন বুলি, আমির আলী বাদশা, কবির উদ্দিন লালা, আব্দুল কাইয়ূম, মতই মিয়া চৌধুরী, সিরাজ উদ্দিন, লাল মিয়া, আলকাছ আলী, মোতাহির আলী, আজাদ মিয়া, শাহজাহান মিয়া, পৌর কাউন্সিলর আসাব মিয়া, সাবেক পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, সামছু মিয়া, আকরম আলী, আলহাজ্ব কবির মিয়া, ব্যবসায়ী আক্তার হোসেন তালুকদার, হাজী নুরু মিয়া, বারিক মিয়া, আজিজুর রহমান, আব্দুর রহমান, শিক্ষক আবুল বশর, প্রবাসী আব্দুল আলী, আব্দুস ছাত্তার, আবুল হোসেন, খায়ের উদ্দিন, হাফিজ আহমদসহ এলাকার লোকজন ও স্বজনরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য