০৪ ফেব্রুয়ারি , ২০১৮ ১৮:৪৭
ছাতকে একতা ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির কনফারেন্স ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। কনফারেন্সে ছাতক, বিশ্বনাথ ও দোয়ারাবাজারসহ তিন উপজেলার ১০১ সদস্য নিয়ে একতা ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতি গোবিন্দগঞ্জ শাখা গঠন করা হয়।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোবিন্দগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি প্রদীপ পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিধান দে’র পরিচালনায় অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ অনার্স ডিগ্রী কলেজের সাবেক ভিপি সমাজসেবী আওলাদ আলী রেজা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মুজিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়্যারিং ইন্সপেক্টর সাদ্দাম হোসেন ও রাকিব হোসেন।
এ সময় আরো বক্তব্য রাখেন, সুয়েব আহমদ, মিজানুর রহমান মিজান, মুজিবুর রহমান, মঞ্জুর লাল দাশ, নজরুল ইসলাম, আবিদুর রহমান, ফিরোজ আহমদ, সুন্দর আলী, আব্দুল কাদির, রফিক মিয়া, মুহিবুর রহমান, জহিরুল ইসলাম, জামিল উদ্দিন, আক্তার হোসেন, আব্দুল গনি, কাদির মিয়া, নবী হোসেন, জাহাঙ্গীর আলম, সাজ্জাদুর রহমান প্রমুখ।
আপনার মন্তব্য