০৪ ফেব্রুয়ারি , ২০১৮ ১৯:০৮
সিলেটের লালাবাজারে সড়ক দুর্ঘটনায় মিঠু চৌধুরী (২৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়াও এ দুর্ঘটনায় আরো ২জন আহত হয়েছেন। নিহত মিঠু সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত মিঠু সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বোয়ালিয়াবাজার সংলগ্ন বাউসী গ্রামের বিনা চৌধুরীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকালে লালাবাজার দুমড়ানো মোচড়ানো অবস্থায় একটি মিনি এম্বুলেন্সের মধ্য থেকে একজনের লাশ ও দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার ব্যাপারে তিনি বলেন, ভোরে ঘন কুয়াশার কারণে এম্বুলেন্সটি হয়তো দুর্ঘটনার কবলে পরে। কিন্তু কিসের সাথে এম্বুলেন্সের দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যায় নি।
আপনার মন্তব্য