জগন্নাথপুর প্রতিনিধি

০৪ ফেব্রুয়ারি , ২০১৮ ২৩:০৮

জগন্নাথপুরে স্বেচ্ছাসেবক লীগের উপজেলা ও পৌর কমিটির অনুমোদন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ কমিটির অনুমোদন দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক হাবিবুর রহমান হাবিবকে সভাপতি ও সাবেক যুগ্ম আহবায়ক মোতাহির আলীকে সাধারণ সম্পাদক করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে।

এছাড়াও নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি আকমল হোসেন, সহ-সভাপতি মোতাহির আলী নুনু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ হোসেন তানিন এর নাম অনুমোদন দেয়া হয়।

অপর দিকে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ছালিক আহমদকে সভাপতি ও সাবেক সদস্য সচিব কবির আহমদকে সাধারণ সম্পাদক করে পৌর কমিটি গঠন করা হয়।

সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে জানান, আগামী ১৫ দিনের মধ্যেই উপজেলা ও পৌর শাখার স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত