০৫ ফেব্রুয়ারি , ২০১৮ ১২:৪৭
বেগম খালেদা জিয়ার সিলেট আগমন উপলক্ষে ফেস্টুন লাগানোর সময় তিন বিএনপি নেতাকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহবায়ক সৈয়দ ফয়সল আহম্মদ, সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জুবের আহম্মদ, মনুমুখ ইউনিয়ন পরিষদের সদস্য ও জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক শাহ ইমরান সাজু।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ অভিযোগের সত্যতা স্বীকার করে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম কে জানিয়েছে, আইন শৃঙ্খলার অবনতি ঠেকাতে তাদেরকে আটক করা হয়েছে।
আপনার মন্তব্য