কুলাউড়া প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি , ২০১৮ ১৪:১১

কুলাউড়ায় ৯০টি পরিবারের মধ্যে কম্বল বিতরণ

কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স এর অর্থায়নে ও শাহ্ সৈয়দ রাশিদ আলী (রহঃ) ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে ৯০টি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে ।

রোববার (৪ ফেব্রুয়ারি) উপজেলার শরীফপুর, হাজিপুর এবং পৃথিমপাশা ইউনিয়নে কম্বলগুলো বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শরীফপুর ইউপি চেয়ারম্যন জুনাব আলী, হাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নওয়াব আলী বাকর খান, শাহ্ সৈয়দ রাশিদ আলী (রহঃ) ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক মোক্তাদির হোসেন, পৃথিমপাশা ইউপি প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা আব্বাস, ইউপি সচিব নিজাম উদ্দিন, হাজীপুর ইউপি সদস্য শেখ আব্দুর রউফ, গুলজার আহমদ, পৃথিমপাশা ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম পংকী, শাহ্ সৈয়দ রাশিদ আলী (রহঃ) ফাউন্ডেশনের নির্বাহী সদস্য দিপালী বেগম, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার ষ্টাফ রিপোর্টার ইউছুফ আহমদ ইমন, ফখর উদ্দিন আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুমায়ুন শাহান, সীমান্তের ডাকের পৃথিমপাশা প্রতিনিধি রাজু আহমদ, আব্দুল আহাদ, আলাউদ্দিন, রসীম আলী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত