মৌলভীবাজার প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি , ২০১৮ ১৪:৪৯

মৌলভীবাজারে আরো ২ বিএনপি নেতা আটক

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সিলেট আগমন উপলক্ষে মৌলভীবাজারের শেরপুর থেকে আরো ২ বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সদর উপজেলার শেরপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুন্দর বকস, প্রচার সম্পাদক জবলু তালুকদার।

মৌলভীবাজার মডেল থানার ওসি তদন্ত নজরুল ইসলাম জানান, যে কোন নাশকতা মূলক পরিস্থিতি এড়াতে তাদের আটক করা হয়েছে।

 

এর আগে ফেস্টুন লাগানোর সময় তিন বিএনপি নেতাকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

 

আপনার মন্তব্য

আলোচিত