বিশ্বনাথ প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি , ২০১৮ ১৮:১৪

বিশ্বনাথে তিন প্রবাসী সংবর্ধিত

সিলেটের বিশ্বনাথে বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ মহব্বত শেখ, নফর আলী ও মফজ্জিল আলীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সেই সাথে দিনব্যাপী অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণও করা হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে দশপাইকা বাজারের হাজী জহুর আলী কমপ্লেক্সের নার্সিং হোম একাডেমী কর্তৃপক্ষ তাদেরকে এ সংবর্ধনা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।

নার্সিং হোম একাডেমীর ডাইরেক্টর মো. মুক্তার খানের সভাপতিত্বে ও শফিক আহমদ পিয়ারের উপস্থাপনায় সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন চাউলধনী স্কুল এন্ড কলেজে বাস্তবায়ন কমিটি ইউকের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহব্বত শেখ, শিক্ষানুরাগী নফর আলী ও মফজ্জিল আলী।

অনুষ্ঠানে সমাজসেবক আমির আলী, নার্সিং হোম একাডেমীর ডিরেক্টর আনোয়ার হোসেন ধন মিয়া মেম্বার, শামীম আহমদ মেম্বার, কবির আহমদ, কামাল আহমদ, শিক্ষক নাজমুল করিম, নাজমিন, শাবরিন বেগম, সুমি বেগম, হানিফা খান, সুমা খান, তাহেরা বেগম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন  শিক্ষক মিজানুর রহমান।

আপনার মন্তব্য

আলোচিত