সুনামগঞ্জ প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি , ২০১৮ ১৯:০৯

সুনামগঞ্জে বিএনপি’র ৯ নেতাকর্মী আটক

সুনামগঞ্জে বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। এছাড়া, জেলা বিএনপির অফিসেও তল্লাশী চালানো হয়েছে।

সুনামগঞ্জ জেলা বিএনপির একটি সূত্র জানায়, আটককৃতদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের ভাই যুবদল নেতা হাফিজুর রহমান রাজু, যুবদল নেতা নাসির উদ্দিন ও সদর উপজেলা বিএনপির সেক্রেটারী সিরাজুল ইসলাম রয়েছেন। পুলিশ জেলা বিএনপির অফিসে তল্লাশীর পাশাপাশি চেয়ারম্যান ফুল মিয়া এবং সেলিম উদ্দিন নামের এক ব্যবসায়ীর বাসায় তল্লাশী চালিয়েছে।

জেলা বিএনপির অফিসে তল্লাশী এবং আটকের বিষয়ে মঙ্গলবার বিকাল পর্যন্ত পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত