০৮ ফেব্রুয়ারি , ২০১৮ ১৭:৩৪
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবলীগ দিনব্যাপী নানা কর্মসূচী ও সমাবেশ পালন করে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে যুবলীগ, ছাত্রলীগ ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের শতশত নেতাকর্মীরা কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে এসে অবস্থান নেয়।
বেলা দুইটায় উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমেদের নেতৃত্বে পৌরসভা প্রাঙ্গণ থেকে সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে এক শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা চলাকালে খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের রায়ের সংবাদ প্রকাশ হলে শোভাযাত্রাটি আনন্দ শোভাযাত্রায় পরিণত হয়।
শোভাযাত্রা শেষে কমলগঞ্জ পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্যামল পালের সভাপতিত্বে ও যুবলীগ নেতা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ইমন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুল, সায়েক আহমদ, মোস্তাফিজুর রহমান, নুরুল ইসলাম ইলিয়াছ, আলাল মিয়া, মইনুল খাঁন, নাজমুল ইসলাম ইমন, জহিরুল ইসলাম নান্নু, নিয়াজ মোর্শেদ রাজু, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, ছাত্রলীগ নেতা রিংকু মল্লিক, আব্দুল হাকিম প্রমুখ।
আপনার মন্তব্য