০৮ ফেব্রুয়ারি , ২০১৮ ১৮:৩২
জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের দুর্নীতি মামলার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়ের বিপক্ষে মিছিল-সমাবেশ করেছে সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা বিএনপি, অপর দিকে রায়কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ ।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে রায়ের বিরুদ্ধে মিছিল সমাবেশ করে উপজেলা বিএনপি। উপজেলার থানা রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে দিরাই বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের দিকে মিছিলটি অগ্রসর হলে পুলিশের বাঁধার মুখে কার্যালয়ের সামনেই সমাবেশ করেন তারা।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অপর দিকে রায়কে স্বাগত জানিয়ে এক আনন্দ মিছিল সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ। বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ রোডের দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে দিরাই বাজার প্রদক্ষিণ শেষে থানা রোডের গোল চত্বরে সমাবেশ করেন তারা ।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান । এতে আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য