এমসি কলেজ প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি , ২০১৮ ১৮:৩৬

এমসি কলেজে ‘বায়ান্ন প্রশ্নে একুশ পুরস্কার’ কুইজ প্রতিযোগিতা সম্পন্ন

এমসি কলেজে মুরারিচাঁদ কবিতা পরিষদ(মুকপ) এর 'বায়ান্ন প্রশ্নে একুশ পুরস্কার' কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পুরাতন বাংলা বিভাগে কুইজ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ২১ ফেব্রুয়ারির উপজীব্যে এবার পঞ্চমবারের মত 'বায়ান্ন প্রশ্নে একুশ পুরস্কার' কুইজ প্রতিযোগিতার আয়োজন করে মুরারিচাঁদ কবিতা পরিষদ।

কুইজ প্রতিযোগিতায় প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষা চলাকালীন সময় কক্ষ পরিদর্শন করেন মুরারিচাঁদ কবিতা পরিষদের উপদেষ্টা ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম এবং কবিতা পরিষদের সভাপতি লক্ষণ রায়, সাবেক সভাপতি অসীম সরকার, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল শাহেদ।

এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র সদস্য রুসেল আহমেদ, নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক সজল মালাকার, প্রচার সম্পাদক নিপু মিয়া, সুলেমান কবীর, তাহমিনা ইসলাম, সুমন পাল, রোকসানা পারভিন, মহসিন আলম, মাহমুদা, মোনায়েম, সুমন চন্দ্র পাল, আহমেদ আনসার, জাহেদ আলী, জাকির হোসেন, ফজলে রাব্বী, আসমা আহমেদ চামেলি, তাহসিন রাইয়ান, আশরাফ প্রমুখ।

উল্লেখ্য, টানা দ্বিতীয়বারের মতো ভাষার মাসে এবারও বইমেলা আয়োজন করবে মুরারিচাঁদ কবিতা পরিষদ। বইমেলায় ২১ জন বিজয়ীর হাতে কুইজের পুরস্কার তুলে দিবেন অতিথিরা।

আপনার মন্তব্য

আলোচিত