নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি , ২০১৮ ১৪:৩৯

সিলেটে বিএনপির ২৫ নেতাকর্মী আটক

সিলেটে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে মহানগর এলাকা থেকে ১৬ জন ও জেলা থেকে ৯ জনকে আটক করা হয়।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টা পর্যন্ত ২৪ ঘণ্টার এ অভিযান চালায় পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব জানান, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত থেকে অভিযান চালিয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

এদিকে, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম সরদার জানান, জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা বেশির ভাগই বিএনপি নেতাকর্মী।

আপনার মন্তব্য

আলোচিত