নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি , ২০১৮ ১৭:৩৮

এরশাদের নেতৃত্বে এককভাবে সরকার গঠন করবে জাতীয় পার্টি: এমপি এহিয়া

সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগরের আহবায়ক ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেন, জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী নির্বাচনে জাতীয় পার্টি একটি স্মরণীয় ইতিহাস সৃষ্টি করবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করলেই বুঝা যায় দেশের মানুষ আজ পরিবর্তন চায় এবং এরশাদের বিগত দিনের সুশাসনকে আবারও লালন করতে চায় সাধারণ জনগণ। এরশাদের নেতৃত্বে এককভাবে সরকার গঠন করবে আগামীতে জাতীয় পার্টি। তাই সাধারণ জনগণ প্রত্যেকটি জেলা ও মহানগর ওয়ার্ড ও তৃণমূল পর্যায়ে পল্লী বন্ধু এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে হবে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) নগরীর একটি অভিজাত সেন্টারে সিলেট মহানগর জাতীয় পার্টির উদ্যোগে ১৭, ১৮ ও ১৯নং ওয়ার্ডের কর্মী সম্মেলন উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও সাবেক এ.পি.পি এডভোকেট আব্দুল হাই কাইয়ুমের সভাপতিত্বে ও মহানগর জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক এম বরকত আলীর পরিচালনায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সাহেদ আহমদ সাহেদ, আব্দুল মজিদ টিয়া, জাপা নেতা  সৈয়দ আহমদ আলী, জাপা নেতা সুফিয়ান খান, এম মুর্শেদ খান, মুরাদ আহমদ শাহিন, মো. ইউসুফ শেলু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইমরান আহমদ, রুম্মান আহমদ, বাচ্চু আহমদ, সৈয়দ আব্দুল্লাহ আল হাসান, আফজল হোসেন আফজল, লায়েক আহমদ লাকী, জাতীয় শ্রমিক পার্টি মহানগর কমিটির যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ, মো. আলী মিয়া, শেখ বাবুল মিয়া, মো. হানিফ আহমদ, জাতীয় ছাত্র সমাজ সিলেট মহানগর কমিটির আহবায়ক আফজাল হোসেন মান্না, সদস্য সচিব মো. জাহিদ হাসান, ১৭নং ওয়ার্ড জাপা নেতা রফি আহমদ কাউছার, সৈয়দ আশরাফূল হক, মো. সেলিম আহমদ, আকবুল মিয়া, কাজল মিয়া, মো. আবুল কাশেম, মো. মুক্তার হোসেন, আকতার হোসেন, নুরু মিয়া, নজরুল ইসলাম, ১৮নং ওয়ার্ড জাপা নেতা বজলুল হক চৌধুরী, আবুল মিয়া, মজিদ মিয়া, কয়ছর খান, শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড জাপা নেতা রিয়াজ উদ্দিন, উসমান গণি, আলমগীর হোসেন বাদশাহ, মশাহিদ আহমদ, আঙ্গুর মিয়া।

সম্মেলন শেষে প্রধান অতিথি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া এমপি রবি আহমদ কাউছারকে সভাপতি, সৈয়দ আশরাফুল হক বাবুকে সাধারণ সম্পাদক ও মো. জসিম আহমদকে সাংগঠনিক করে ১৭নং ওয়ার্ড জাতীয় পার্টি কমিটি ঘোষণা দেন।

মো. আবুল মিয়াকে সভাপতি, কয়ছর খানকে সাধারণ সম্পাদক ও মো. মজিদ মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ১৮নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন।

রিয়াজ উদ্দিনকে আহবায়ক ও উসমান গণিকে সদস্য সচিব করে ১৯নং ওয়ার্ড জাতীয় পার্টি ঘোষণা করেন।



আপনার মন্তব্য

আলোচিত