১০ ফেব্রুয়ারি , ২০১৮ ১৮:০৪
মৌলভীবাজারের বড়লেখায় পৌর শহরের এমএইচএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে ভবন উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে এই ভবন নির্মাণে ৯৪ লাখ ৮৯ হাজার ৭০১ টাকা ব্যয় হয়। ওই বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর রাহেন পারভেজ রিপন।
এতে সাবেক ছাত্রনেতা এমদাদুল ইসলাম সজলের সঞ্চালনায় প্রধান অতিথি হুইপ মো. শাহাব উদ্দিন এমপি ছাড়াও অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলু, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, বিদ্যালয়ের ভূমি দাতা বীরেন্দ্র কুমার দেব নাথ, আব্দুস সাত্তার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল হোসেন, আব্দুল মতিন, সহকারি শিক্ষক মাকসুদুর রহমান, যুবলীগ নেতা হারুনুর রশীদ বাদশা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার চৌধুরী।
এ সময় বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাছনা, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র দত্ত, সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা আব্দুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য