ওসমানীনগর প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি , ২০১৮ ১৬:৫৩

ওসমানীনগরে জুয়ারি সহ আটক ৮

সিলেটের ওসমানীনগরে ৭ জুয়ারি সহ ৮ জনকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বুরুঙ্গা ইউপির পূর্ব সিরাজনগর থেকে পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, ফারুক মিয়া (৩৫), সোহেল মিয়া (৩২), কদর মিয়া (৫০), মোজাহিদ আলী (৩৬), আবুল কাশেম (৩৮), আব্দুল মমিন (৩৫), ছোরাব আলী (৩০) ও মোখলেছুর রহমান (৫৫)।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ৮ ব্যক্তি আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত