১১ ফেব্রুয়ারি , ২০১৮ ১৮:৫৪
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জামালগঞ্জে কলেজ শিক্ষার্থীদের মুঠোফোনে ভুয়া, বানোয়াট ও মিথ্যা বার্তা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে জামালগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ বরাবর এই অভিযোগ দাখিল করে ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা।
অভিযোগ থেকে জানা যায়, জামালগঞ্জ ডিগ্রী কলেজের ডিগ্রী প্রথম বর্ষে ভর্তির শেষ তারিখ ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে। কিন্তু জামালগঞ্জ কন্টিনেন্টাল কুরিয়ার এন্ড ডিজিটাল কম্পিউটার অন লাইন ডটকম থেকে সকলের মোবাইলে একটি এসএমএস যায়। এসএমএস এ লেখা 'প্রিয় শিক্ষার্থী বিএ (পাস) ভর্তির জন্য যারা এখনও রেজিস্ট্রেশন করেননি তারা দয়া করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রেজিস্ট্রেশনের কাজটি সম্পন্ন করুন। অন্যথায় ভর্তি বাতিল হয়ে যাবে।'
শিক্ষার্থীরা এসএমএস পেয়ে দ্রুত কলেজের অধ্যক্ষ মহোদয়ের নিকট জানতে চাইলে তিনি জামালগঞ্জ থানায় বিষয়টি জানান।
জামালগঞ্জ থানা পুলিশ জামালগঞ্জ কন্টিনেন্টাল কুরিয়ার এন্ড ডিজিটাল কম্পিউটার অন লাইন ডটকম থেকে মো. মিজানুর রহমানকে থানা নিয়ে আসা হলে মো. মিজানুর রহমান এমন ভুয়া কাজ করবেন না বলে ক্ষমা প্রার্থনা করেন।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ওসি আবুল হাসেম বলেন, বিষয়টি মৌখিকভাবে অভিযোগ পেয়েছি এবং মিজান এমন কাজ করবে না বলে জানিয়েছে।
জামালগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বলেন, কলেজের শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ গেলে কুরিয়ার সার্ভিসের মো. মিজানুর রহমান এমন ভুল আর করবে না বলে জানিয়েছে।
আপনার মন্তব্য