জামালগঞ্জ প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি , ২০১৮ ১৯:১০

জামালগঞ্জ কিন্ডারগার্টেনের ২৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

'ক্রীড়া শক্তি, ক্রীড়া বল' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জামালগঞ্জ কিন্ডারগার্টেনের ২৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে কিন্ডারগার্টেনের এর মাঠে এ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১০ ও ১১ ফেব্রুয়ারি সকাল থেকে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ জরিনা আক্তার বিনা ও সহকারী শিক্ষক আলী আক্কাস মুরাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শামীম আল ইমরানের সহধর্মীনী লুৎফা আক্তার, পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সদস্য সামছুজ্জামান, সাবিহা জাহান, নাসির উদ্দিন, মৌলানা রিয়াজ উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুকবুল আফিন্দী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন এর শিক্ষক আলী আমজাদ, মিনতি সরকার, বাসন্তী রানী, আমিনা বেগম, মুক্তা দাস, মুক্তা সরকার, শাবনাজ চৌধুরী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত