১২ ফেব্রুয়ারি , ২০১৮ ১৪:১৬
'আজি বসন্ত জাগ্রত দ্বারে। তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে কোরো না বিড়ম্বিত তারে।'- এমন আহ্বানে সিলেটে 'বসন্ত বরণ ও পিঠা উৎসব-১৪২৪' আয়োজন করতে যাচ্ছে লিডিং ইউনিভার্সিটি কালচারাল ক্লাব।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এ উৎসব।
আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে, উৎসবটি সাজানো হয়েছে বিভিন্ন ধরণের মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন দিয়ে। এছাড়াও, মঞ্চ মাতাতে অতিথি ব্যান্ড হিসেবে থাকবে অর্ফিয়াস এবং দ্য ব্যান্ড কমিউনিটি।
এই বসন্ত বরণ ও পিঠা উৎসবের রঙকে আরো রঙিন করে তুলতে ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের সবান্ধব উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা।
আপনার মন্তব্য