মৌলভীবাজার প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি , ২০১৮ ১৫:২০

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে মৌলভীবাজার জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাস।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ম্যাপল লীফ স্কুলের পাশে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এর স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সহসভাপতি ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম নুমান প্রমুখ।

বক্তারা মিথ্যে মামলায় বেগম খালেদা জিয়ার সাজার নিন্দা জানান এবং অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেন। শান্তিপূর্ণ আন্দোলন তাদের গণতান্ত্রিক অধিকার। এতে সরকারকে বাধা না দেওয়ার জন্য আহবান জানান তারা।

বক্তারা বেগম খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত সকল কর্মসূচি পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মন্তব্য

আলোচিত