সিলেটটুডে ডেস্ক

১২ ফেব্রুয়ারি , ২০১৮ ১৬:৩১

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইট উদ্বোধন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের ডায়নামিক ও তথ্য-বহুল ওয়েবসাইট উদ্বোধন করেছেন।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি এ ওয়েবসাইট (www.sghssyl.edu.bd) উদ্বোধন করেন।

এ ওয়েবসাইটি ভিজিটের মাধ্যমে যে কেউ বিদ্যালয়ের নানা তথ্য যেমন শিক্ষকমন্ডলীদের তথ্য, ছাত্র-ছাত্রীর তথ্য, ফলাফল, উপস্থিতি, অনলাইন ভর্তি, নোটিশ, ইভেন্টস, সিলেবাস, রুটিন, একাডেমিক তথ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।

শিক্ষামন্ত্রী এ সময় সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান, সুযোগ-সুবিধা, পরিবেশ এবং শিক্ষা প্রতিষ্ঠান স্বয়ংক্রিয়করণে যুগোপযোগী ওয়েবসাইট ও সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ডিজিটাল পথচলার ভূয়সী প্রশংসা করেন। এ শিক্ষা প্রতিষ্ঠানটি সিলেটের স্বনামধন্য আইটি সেবাদানকারী প্রতিষ্ঠান আইটি ল্যাব সলিউশন্স লি. এর শিক্ষা প্রতিষ্ঠান স্বয়ংক্রিয়কারী 'পাঠশালা' সফটওয়্যার ও সার্ভিসের সাহায্যে পরিচালিত হয়ে সরকারের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত করে চলেছে।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুর আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, উপ-পরিচালক জাহাঙ্গীর কবির আহাম্মদ, শফিউল আলম চৌধুরী নাদেল এবং অ্যাডভোকেট নাসির। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী প্রক্টর অ্যাডভোকেট আব্বাস উদ্দিন।

বিদ্যালয়ে শিক্ষামন্ত্রী আগমনের শুরুতেই শিক্ষামন্ত্রী কর্তৃক উক্ত বিদ্যালয়ের ডায়নামিক ওয়েবসাইট (www.sghssyl.edu.bd) উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. জহুর আহমদ এবং উক্ত ওয়েবসাইটটির নির্মাণকারী প্রতিষ্ঠান আইটি ল্যাব সলিউশন্স লি. এর পরিচালক রাজীত দত্ত আবীর, হিসাব কর্মকর্তা শুভ রায় এবং সিনিয়র ডেভোলাপার দেবজ্যোতি চৌধুরী।

বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানটি সুন্দর ও মনোমুগ্ধকর করে তুলে।

আপনার মন্তব্য

আলোচিত