ছাতক প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি , ২০১৮ ১১:৪৮

ছাতকে সালেহা খাতুন বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

সুনামগঞ্জের ছাতকের দোলারবাজার ইউনিয়নের সালেহা খাতুন কুর্শি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক জার্মান প্রবাসী সুরুজ আলী মুজাহিদ।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু বকর শাহীন ও শামীম আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন পালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান মুস্তাক।

বিশেষ অতিথির বক্তব্য দেন মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. শাহাব উদ্দিন ও সবিনয় আহমদ, সালেহা খাতুন কুর্শি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার উসমান গণি, সিলেটের শিকদার ফাউন্ডেশন কলেজের প্রভাষক জুয়েল আহমদ, কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক মেম্বার হায়দার আলী রাজু, সাবেক মেম্বার আবদুল হক তালুকদার, দক্ষিণ কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মোশাররফ হোসেন, সালেহা খাতুন কুর্শি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবদুল ছালিক মিলন তালুকদার ও নজির আলী।

স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক সজিদুর রহমান। এসময় মুরব্বী আসকর আলী, আবদুল মতলিব, ব্যবসায়ী আরজ আলী, ক্বারি কামাল আহমদ, আলী হোসেন সিদ্দিক, আফতাব মিয়া, আসুক মিয়া, এলা মিয়া, আয়না মিয়া, মতছির আলী, কয়েছ আহমদ ওয়াতির, ছাদিকুর রহমান, সাহেল মিয়া, সুলতান আহমদ, সায়েক আহমদ, আবদুস সুবহান বাদাই, গৌছ মিয়া, হাফিজ আলী, গোলাম রাব্বানী, বিদ্যালয়ের শিক্ষক জালাল উদ্দিন, লায়েক আহমদ, সুমেশ চন্দ্র দাস ও শিক্ষিকা শিপ্রা বিশ্বাসসহ বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষার্থীর অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

শেষে বিজয়ি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণির ছাত্রী জেসমিন বেগম।

আপনার মন্তব্য

আলোচিত