১৭ ফেব্রুয়ারি , ২০১৮ ২০:৩৯
বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে ছাতকে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বিএনপি।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে শহরের দলীয় কার্যালয়ের সামনে এ গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়।
এতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপি নেতা সামছুর রহমান সামছু, উপজেলা বিএনপি নেতা আব্দুল আওয়াল, কাজী মাওলানা আব্দুস সামাদ, এসএম লায়েক শাহ, এড. আব্দুল কাহহার, শামছুর রহমান বাবুল, সাবেক চেয়ারম্যান কুতুব উদ্দিন, আব্দুল আলিম, আবুল হোসেন, দিলোয়ার হোসেন, নুরুল ইসলাম, আব্দাল মিয়া, জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাকি বিল্লাহ, যুবদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসাইন, আলী আশরাফ তাহিদ মেম্বার, পৌর যুবদলের সাধারণ সম্পাদক খায়ের উদ্দিন, যুবদল নেতা দিল হোসেন মেম্বার, মতিউর রহমান, জহির উদ্দিন, জগলু মিয়া, আশরাফুল ইসলাম, লকেছ মিয়া, রাসেল আহমদ, কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইজাজুল হক রনি প্রমুখ।
উপজেলার ছাতক ট্রাফিক পয়েন্ট, গোবিন্দগঞ্জ, দোলারবাজার, জাউয়াবাজারসহ ১০টি পয়েন্টে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। ছাতক ও গোবিন্দগঞ্জে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম।
আপনার মন্তব্য