মাধবপুর প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি , ২০১৮ ১৫:৪০

মাধবপুরে দুই ডাকাত গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুরে মাওলানা নুরুজ্জামানের বাড়িতে ও পানিহাতা রাস্তায় ডাকাতির ঘটনায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোর রাতে মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম গোপন সূত্রে খবর পেয়ে গাঙ্গাইল গ্রাম থেকে জারু মিয়া (৪০) কে গ্রেপ্তার করেন।

জারু মিয়া ১৮ আগস্ট একদল ডাকাত নিয়ে মনতলায় নুরুজ্জামানের বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নেয়।

এছাড়া মাধবপুর থানার এসআই আক্তারুজ্জামান জানান, মনতলা পানিহাতা গ্রামে ব্যবসায়ী আশুতোষ দেবনাথের মোটর সাইকেল ছিনিয়ে নেওয়া ও ডাকাতির ঘটনায় পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের আশিকুর মিয়া (১৮) কে গ্রেপ্তার করে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আশিকুরকে তেলিয়াপাড়া চা বাগান থেকে গ্রেপ্তার করা হয়। ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ট্র্যাক করে এর আগে এক্তিয়ারপুর গ্রামের ডাকাত ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, গ্রেপ্তারকৃত ২ ডাকাতকে আদালতে সোপর্দ করলে বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত