২০ ফেব্রুয়ারি , ২০১৮ ০১:১২
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক কিলোমিটারব্যাপী সড়কে আলপনা আঁকছে অটিস্টিক ও অনাথ শিশুরা।
সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশনের উদ্যোগে সহযোগিতা করছে জেলা প্রশাসন। সিলেট জেলা সমাজসেবা অধিদপ্তর প্রাঙ্গণের প্রায় এক কিলোমিটার সড়কে আলপনা আঁকার কাজ চলছে।
সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশনের সদস্য সচিব ইসমাইল গণি হিমন বলেন, একুশের আয়োজনে অটিস্টিক ও অনাথ শিশুদের সম্পৃক্ত করা এবং তাদের মধ্যে একুশের চেতনা ছড়িয়ে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আলপনা আঁকার কাজ সোমবার শুরু হয়েছে। একুশের প্রথম প্রহরে তা উদ্বোধন করা হবে।
আপনার মন্তব্য