মৌলভীবাজার প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি , ২০১৮ ১৪:৫৮

পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামী ফের গ্রেপ্তার

পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া সাজা প্রাপ্ত আসামীকে ফের গ্রেপ্তার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীর নাম আয়াত আলী সে সদর উপজেলার বলিরবাগ এলাকার সাদিক মিয়ার ছেলে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১ টায়  শহরের পশ্চিম বাজার এলাকা থেকে এ এস আই বিকাশ দের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, সে জেল পলাতক আসামী, গত ৮ ফেব্রুয়ারি  আদালতে বুঝিয়ে দেওয়ার সময় কৌশলে পালিয়ে যায় আয়াত আলী, সে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী।

আপনার মন্তব্য

আলোচিত