সিলেটটুডে ডেস্ক

২১ ফেব্রুয়ারি , ২০১৮ ১৬:১১

মাতৃভাষা দিবসে দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ সিলেটের শ্রদ্ধাঞ্জলি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ সিলেট এর স্থায়ী পরিষদ সদস্য, সাবেক যুগ্ম আহবায়ক গাজী মিল্টন, পরিষদের নবনির্বাচিত সভাপতি এস এম সেফুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক এএলএম কাউছার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নাঈম, সদস্য সায়াদুর রহমান আকাশ, শাহ কামাল, সাদ্দাম হোসেন ডালিম, আফরুজ মিয়া, আবুল হাসান, সাজন মিয়া, তারেক আহমেদ, শাহীন মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত