সিলেটটুডে ডেস্ক

২৩ ফেব্রুয়ারি , ২০১৮ ১১:২৪

উপবন লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ বন্ধ

সিলেট থেকে ঢাকাগামী ‘উপবন এক্সপ্রেস’ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাইনচ্যুত হওয়ায় মধ্যরাতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের সিলেট বিভাগের সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে শ্রীমঙ্গলের সাঁতগাও স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানিয়েছে শ্রীমঙ্গল স্টেশন কর্তৃপক্ষ। তবে কারও হতাহত হওয়ার খবর মেলেনি।

প্রকৌশলী মুজিবুর বলেন, রাতে সাঁতগাও স্টেশন অতিক্রমের পর ট্রেনের ‘পুলিং রড’ ভেঙে লাইনের ‘পয়েন্ট অ্যান্ড ক্রসিং’ এর কয়েকটি ব্লকের মধ্যে পড়ে যায়। এতে ব্লক ভেঙে ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়।

 “শুক্রবার সকাল ৬টায় কুলাউড়া ও আখাউড়া থেকে আসা দুটি রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করেছে। টেনটি উদ্ধার করে যোগাযোগ স্বাভাবিক করতে বেশ সময় লাগবে।”

আপনার মন্তব্য

আলোচিত