সিলেটটুডে ডেস্ক

০৪ মার্চ, ২০১৮ ০২:১৯

জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ আজ

অধ্যাপক মুহম্মমদ জাফর জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দল সমুহ আজ বিকেলে সমাবেশ করবে।   একই সময়ে মানববন্ধন করবে শাবির প্রাক্তন শিক্ষার্থীরা।   

আজ রোববার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৪ টায় প্রগতিশীল রাজনৈতিক দল সমুহ সমাবেশ অনুষ্টিত হবে।   

এক যুক্ত বিবৃতিতে ন্যাপ সিলেট জেলার সভাপতি সৈয়দ হান্নান, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, জাসদ সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ, সাম্যবাদী দল সিলেট জেলার সভাপতি ধীরেন সিং, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, সিপিবি সিলেট জেলা সভাপতি কমরেড হাবিবুল ইসলাম খোকা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলার সমনয়ক আবু জাফর, গণতন্ত্রী পার্টির জেলা সাধারণ সম্পাদক আরিফ মিয়া, জেলা জাসদের সাধারন সম্পাদক কে,এ,কিবরিয়া চৌধুরী, মহানগর জাসদের সভাপতি মিশফাক আহমদ মিশু ও সাধারন সম্পাদক গিয়াস আহমদ, সিপিবি সিলেট জেলার সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সুমন ও ন্যাপ সিলেট জেলার সাধারণ সম্পাদক ধারা রন্জন দাস চৌধুরী আগামীকালের সমাবেশ সফল করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।

এদিকে, জাফর ইকবাল স্যারের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শাহজালাল বিশ্ববিদ্যালয় এর সাবেক ছাত্রছাত্রীদের উদ্যোগে রবিবার বিকাল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত