মাধবপুর প্রতিনিধি

০৮ মার্চ, ২০১৮ ১৭:১১

মাধবপুরে ছাত্রীদের নিয়ে প্রজনন স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে প্রজনন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে বিদ্যালয়ে হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মাধবপুর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী এড. সুফিয়া আক্তার হেলেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, নারী নেত্রী পৌর কাউন্সিলর ইসরাত জাহান ডলি, ইউপি সদস্য বিউটি কৈরী, বিদ্যালয়ের শিক্ষক ইমদাদুল হক প্রমুখ। পরে নারী শিক্ষার্থীদের মধ্যে স্যানিটারি সামগ্রী বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত