০৮ মার্চ, ২০১৮ ১৮:২৮
সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার বণিক সমিতির নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে গোয়ালাবাজার ইউপি মিলনায়তনে এ শপথ বাক্য পাঠ করান গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান ও বণিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান মানিক।
এ সময় উপস্থিত ছিলেন গোয়ালাবাজার বণিক সমিতির আহবায়ক আলাউর রহমান আলা, সদস্য সচিব নিধীর সূত্রধর, গোয়ালাবাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি তাজ উদ্দিন, সমাজসেবী শাহ নুরুর রহমান শানুর, আব্দুল কুদ্দুছ শেখ, আনহার মিয়া প্রবাসী কমিউনিটি নেতা ফারুক মিয়া, ইউপি সদস্য জামাল মিয়া, আব্দুস সামাদ, তছন মিয়া, সাংবাদিক জয়নাল আবেদীন, সাবেক ছাত্রলীগ নেতা রুহেল আহমদ, মাহবুব চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি ওসমানীনগর উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে সহসভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ সাধারণ সম্পাদক পদে ৩ জন, অর্থ সম্পাদক পদে ২ জন মোট ৪টি পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে সভাপতি ও ১০ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করা হয়। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আব্দুর রব গেদা মিয়া। সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হচ্ছেন লিটন দাশ, শেখ মঈন উদ্দিন, লিপ্টু ধর, আব্দুল কাইয়ুম, রাজু খান, মাখন চৌধুরী, দুলাল মিয়া, ছাদিকুর রহমান কয়েছ, জমির হোসেন ও গৌতম দাস।
সহসভাপতি পদে ফয়জুল হক ৪৫৭ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বশির মিয়া পান ৩৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে পরিমল কান্তি দেব ৪৭৩ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সাধারণ সম্পাদক বেলাল আহমদ ৩০৬ ভোট এবং অপর প্রার্থী হেলাল আহমদ ৫০ ভোট পান। সহ সাধারণ সম্পাদক পদে মো. আমিরুল ইসলাম খান ৩৬২ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রানু মিয়া ৩৩৯ ভোট এবং অপর প্রার্থী সবুজ মিয়া ১৩১ ভোট পান। কোষাধ্যক্ষ পদে ৫১২ ভোট পেয়ে জুনাইদ আহমদ জয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সুব্রত কুমার দেব পান ৩১৭ ভোট।
আপনার মন্তব্য