মাধবপুর প্রতিনিধি

০৯ মার্চ, ২০১৮ ০৩:১০

মাধবপুরে নকল ডিটারজেন্ট পাউডার কারখানার সন্ধান

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার এলাকায় নকল ডিটারজেন্ট কারখানার সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে ২শ বস্তা নকল ডিটারজেন্ট পাউডার জব্দ করা হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা এবং মালিককে ৩ মাসের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে পূর্ব মাধবপুর গ্রামের আরব আলীর বাড়ীতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোকলেছুর রহমান। নকল কারখানায় অভিযানে আরব আলীকে (৪৫)আটক করে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড করেন।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ, র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোকলেছুর রহমান জানান নকল পণ্য তৈরির খবরে আরব আলী মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। কারখানাটি সিলগালা করে উদ্ধার করা ২শ বস্তা ডিটারজেন্ট পাউডার পৌর কাউন্সিলর রফু মিয়ার জিম্মায় রাখা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত