১০ মার্চ, ২০১৮ ১৩:০৯
ওস্তাদ গজেন্দ্রলাল সংগীত সদনের আয়োজনে মৌলভীবাজার অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব এবং সেই সাথে সংগীতগুরু ছায়া রায়কে সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৯ মার্চ) সন্ধ্যায় মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে “বসন্তে আজ গুরুর দ্বারে” বসন্ত উৎসব পালনের পাশাপাশি মুক্তিযুদ্ধকালীন কন্ঠযোদ্ধা ও সংগীতগুরু ছায়া রায় কে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বসন্ত উৎসবে নাচ, গান আর আবৃত্তি পরিবেশন করেন ওস্তাদ গজেন্দ্রলাল সংগীত সদনের শিক্ষার্থীরা এবং ড. অনুপম কুমার পাল।
এ সময় মুক্তিযুদ্ধকালীন কন্ঠযোদ্ধা ও সংগীতগুরু ছায়া রায়ের হাতে সম্মাননা স্বারক তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার-রাজনগরের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন এবং বিশেষ অতিথি মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
এ সময় মৌলভীবাজারের সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের সর্বস্তরের মানুষের উপস্থিত ছিলেন।
দর্শকরা এমন নান্দনিক আয়োজনে উপস্থিত থাকতে পেরে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দাবী জানিয়াছেন বার বার এমন আয়োজনের।
বসন্ত উৎসব এবং ছায়া রায়ের সম্মাননা কে ঘিরে ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
আয়োজকরা জানান, দেশে বিদেশে আজকে যারা মৌলভীবাজারের বাসিন্দা রবীন্দ্র, নজরুল, আধুনিক ও উচ্চাঙ্গ সংগীত করে থাকেন তাদের বেশিরভাগ সংগীত শিক্ষক ছায়া রায়ের শিষ্য। তিনি একজন প্রচার বিমুখ মানুষ। তার অসংখ্য গুনের প্রতি সম্মাননা জানাতে আয়োজন করা হয় 'বসন্তে আজ গুরুর দ্বারে'।
গুরুর প্রতি হৃদয় নিংড়ানো সম্মাননা জানিয়ে ওস্তাদ গজেন্দ্রলাল সংগীত সদনের শিক্ষার্থীরা কিছুটা হলেও গুরু দক্ষিণা প্রদান করেতে পেরেছেন বলে তারা উচ্ছ্বাসিত।
এছাড়াও ছায়া রায়কে সম্মাননা জানান, ডা. এম এ আহাদের নেতৃত্বে আলোকধারা পরিবার, শীলা তালুকদার সহ বিভিন্ন সংগঠন ও বিশিষ্টজনেরা।
আপনার মন্তব্য