মাধবপুর প্রতিনিধি

১০ মার্চ, ২০১৮ ১৫:৫৪

মাধবপুরে প্রাথমিক শিক্ষা মেলার উদ্বোধন

হবিগঞ্জের মাধবপুরে প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে প্রাথমিক শিক্ষা মেলা উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারুঘাট আসনের সংসদ সদস্য এড. মাহবুব আলী।

উদ্বোধনী মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এড. মাহবুব আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুল আজিজ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা সুকোমল রায়, মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, যুবলীগ সভাপতি চেয়ারম্যান ফারুক পাঠান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত