ছাতক প্রতিনিধি

১০ মার্চ, ২০১৮ ২১:০৮

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ১০

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ ব্যক্তি আহত হয়েছে।

শনিবার (১০ মার্চ) বিকেলে শহরের বৌলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ীর আঙ্গিনা দিয়ে বিদ্যুৎ লাইন টানা নিয়ে বৌলা এলাকার চমক আলী ও আশিক আলী পক্ষদ্বয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার বিকেল এ নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহত ইজাজুর রহমান(৩৫), মাছুম আহমদ(২০), মিজান মিয়া(১৫), চমক আলী(৪৫)সহ অন্যান্যদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। তাছাড়া গুরুতর অবস্থায় আহত আমিনা বেগম (৩৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাতক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান ছাতক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) গোলাম মোস্তফা।

আপনার মন্তব্য

আলোচিত