১০ মার্চ, ২০১৮ ২৩:৫৭
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগে অভিযান চালিয়ে পাথর উত্তোলনে ব্যবহৃত ১২ টি অবৈধ মেশিন ধংস করেছে টাস্কফোর্স। এসময় প্রায় ১২শ' ফুট পাইপ ধংস করা হয়।
শনিবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশারাফুল হকের নেতৃত্বে টাস্কফোর্সের এ অভিযান চালানো হয়। এতে পুলিশ, বিজিবি এবং আরএনবি সদস্যরা অংশ নেন।
অভিযানে সহায়তা প্রদান করে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন।
অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল লেইছ।
উল্লেখ্য, সম্প্রতি কালাইরাগে একটি গর্তের মাটি ধসে ৫ শ্রমিক মারা যান।
আপনার মন্তব্য