১২ মার্চ, ২০১৮ ১৯:৫৪
নেপালে বিধ্বস্ত হওয়া ইউএস বাংলার বিমানে যাত্রী ছিলেন সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ১৩ শিক্ষার্থী। এদের সকলেই মারা গেছেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন কলেজটি অধ্যক্ষ অধ্যাপক ডা. আবেদ হোসেন।
তিনি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমককে বলেন, আমরা এখনো নিশ্চিত না। নেপালে খোঁজখবর নিচ্ছি। তবে ১৩জনই মারা গেছে বলে বিভিন্ন সূত্রে জানতে পেরেছি।
তবে দুর্ঘটনার পর আহত হয়ে কাঠমুণ্ডু মেডিকেল কলেজের যেসব যাত্রীরা ভর্তি হন তাদের মধ্যে এই মেডিকেল কলেজের দু'জন শিক্ষার্থীও ছিলেন।
কাঠমুন্ডু মেডিকেল কলেজের তালিকায় দেখা গেছে, রাগীব রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী পিঞ্চি ধামী ও সমিনা বেঞ্চাকার ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
এই বিমানে যাত্রী ছিলেন রাগীব রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী- সঞ্জয় পৌডেল, সঞ্জয়া মহারজন, নেগা মহারজন, অঞ্জলি শ্রেষ্ঠ, পূর্নিমা লোহানি, শ্রেতা থাপা, মিলি মহারজন, শর্মা শ্রেষ্ঠ, আলজিরা বারাল, চুরু বারাল, শামিরা বেনজারখার, আশ্রা শখিয়া ও প্রিঞ্চি ধনি।
১৯তম ব্যাচের এই শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষা দিয়ে ছুটিতে নিজেদের দেশে বেড়াতে গিয়েছিলেন।
প্রসঙ্গত, সোমবার (১২ মার্চ) দেশটির নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের এ ঘটনায় ৫০জন প্রাণহানির খবর নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম।
আপনার মন্তব্য