ওসমানীনগর প্রতিনিধি

১২ মার্চ, ২০১৮ ২০:২৭

তথ্য অধিকার আইন প্রয়োগে সুশাসন প্রতিষ্ঠা হবে: মনিরুজ্জামান

তথ্য কমিশনের উপ-পরিচালক (প্রশাসন) মো. মনিরুজ্জামান বলেছেন, মানুষ তথ্য অধিকার আইন-২০০৯ সঠিকভাবে জেনে প্রয়োগ করলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। এই আইন যথাযথ প্রয়োগে মাধ্যমে প্রশাসনে স্বচ্ছতা বৃদ্ধি পাবে পাশাপাশি দুর্নীতি হ্রাস পাবে। সংবিধানে জনগণই সকল ক্ষমতার উৎস তারপরও দেশের বিদ্যমান আইনগুলো সাধারণ মানুষের বিরুদ্ধে প্রয়োগ হয়। কেবলমাত্র তথ্য অধিকার আইন সাধারণ মানুষ নিজেরাই বিভিন্নভাবে প্রয়োগ ও কাজে লাগাতে পারে।

সোমবার (১২ মার্চ) সকাল ১১টায় তথ্য কমিশন ও ওসমানীনগর উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে গোয়ালাবাজার ইউপি মিলনায়তনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. মনিরুজ্জামান কথাগুলো বলেন।

ওসমানীনগর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও তানভীর হাসান রোমানের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন সাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মইনুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলূ, সাবেক সাধারণ সম্পাদক আবদাল মিয়া প্রমুখ।

এছাড়াও চেয়ারম্যান গোলাম কিবরিয়া, আব্দুর রব, ইমরান রব্বানী, মইনুল আজাদ ফারুক, এইচটি ফখর উদ্দিন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন, সাংবাদিক ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত