সিলেটটুডে ডেস্ক

১২ মার্চ, ২০১৮ ২৩:০০

৩য় দিনেও রাজধানীতে হবিগঞ্জ পৌর কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে রাজধানীর প্রেসক্লাবের সামনে চলমান অবস্থান কর্মসূচীর ৩য় দিনেও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (১২ মার্চ) হবিগঞ্জ পৌর কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতার দাবিতে নানা শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচীতে যোগ দেন।

দেশের ৩২৭ টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ডাকে গত শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এ অবস্থান কর্মসূচী শুরু করেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচী চলবে বলে জানান আন্দোলনকারীরা।

উল্লেখ্য রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন ভাতা আদায়ের লক্ষ্যে পৌর কর্মকর্তা-কর্মচারীরা গত ৪ বছর থেকে দাবি জানিয়ে আসছেন।

আপনার মন্তব্য

আলোচিত