১৩ মার্চ, ২০১৮ ২২:৫৯
সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ ক্রিকেটক্লাব সমিতির ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মার্চ) বিকেলে গোবিন্দগঞ্জ অনার্স ডিগ্রি কলেজের দক্ষিণের মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
১২ ওভারের ফাইনাল ম্যাচে সুপার কিংস ক্রিকেট ক্লাব রায়সন্তোষপুরকে পরাজিত করে ৩১ রানের ব্যবধানে বিজয়ী হয় সানফ্লাওয়ার ক্রিকেট ক্লাব জালালপুর। টুর্নামেন্টে সমিতির ৩৮ টি ক্রিকেটদল অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের জুনেদ আহমদ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন বিজয়ী দলের মহসিন মিয়া।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
ক্লাব সমিতির সভাপতি সায়েদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান আঙ্গুরের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা মাওলানা আক্তার হোসেন, উপদেষ্টা শেখ তোফায়েল আহমদ এজাজ, নুরুল আমিন সুজন, মাষ্টার আব্দুল বাছিত, আতাউর রহমান এমরান, মাষ্টার খলিলুর রহমান, মাষ্টার পংকজ দত্ত, ক্লাব সমিতি পরিচালনা কমিটির আহবায়ক মঞ্জুর আলম, পুরস্কার দাতা মুহিবুর রহমান, শফিকুল হক, সচিব ছায়াদ মিয়া, ক্লাবের সাংগঠনিক সম্পাদক আহবাব মিয়া, অভিজিত দত্ত টিপু প্রমুখ।
সভা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
আপনার মন্তব্য