বিশ্বনাথ প্রতিনিধি

১৪ মার্চ, ২০১৮ ১৫:২৫

বিশ্বনাথে তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভা

সিলেটের বিশ্বনাথে ‘তথ্য অধিকার আইন ২০০৯’ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মার্চ) সকাল ১১টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ তথ্য কমিশনের উপ-পরিচালক সিরাজুল ইসলাম খান।

ইউএনও অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।

এ সময় প্রশ্ন-উত্তর পর্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, বিআরডিবি কর্মকর্তা শাহ আলম তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা কাশ্মীর সুলতানা, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সহসভাপতি আশিক আলী।

এর আগে সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোস্তাক আহমদ ও গীতা পাঠ করেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা।

সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, ইউনিয়ন চেয়ারম্যান ছয়ফুল হক, কবির হোসেন ধলা মিয়া, আমির আলী, তাহিদ মিয়া, নাজমুল ইসলাম রুহেল, মোহাম্মদ আলমগীর, হাবিবুর রহমান ছাতির, উপজেলা কৃষি অফিসার আলীনূর রহমান, শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমেদসহ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি ও সায়ত্তশাষিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত