নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ, ২০১৮ ১৫:৩২

জাফর ইকবালের নিরাপত্তা জোরদার

সিলেটে নিজ ক্যাম্পাসে হামলার শিকার হওয়ার পর ঢাকায় চিকিৎসা নিয়ে আজ প্রথম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পৌঁছা ড. মুহম্মদ জাফর ইকবালের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, “উনার জন্য যতটুকু নিরাপত্তার নেয়া প্রয়োজন সম্পূর্ণভাবে সে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

এ ব্যাপারে মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. আবদুল ওয়াহাব মিয়া বলেন, ইতিমধ্যে ক্যাম্পাসে নিরাপত্তা জোরজার করা হয়েছে। এছাড়াও উনার বাসভবন, একাডেমিক ভবন, আইসিটি ভবনসহ ক্যাম্পাসের সকল স্থানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ড. মুহম্মদ জাফর ইকবালের নিরাপত্তার বিষয়টি প্রশাসন আরো গুরুত্ব দিচ্ছে দেখছে বলেও জানান তিনি।

এদিকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার (১৪ মার্চ) সকালে সেখান থেকে ছাড়পত্র পেয়ে দুপুর পৌনে ১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

সেখান থেকে সরাসরি চলে যান প্রিয় শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বিমানবন্দরেই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাসসহ শিক্ষকরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। আর জাফর ইকবালের সাথে ঢাকা থেকে সিলেট আসেন তাঁর স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক।

এর আগে সকাল সাড়ে ১০টায় জনপ্রিয় এ লেখককে চিকিৎসা শেষে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)  ছাড়পত্র দেওয়া হয়।

পরে সেখান থেকে তিনি সরাসরি চলে যান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বেলা ১২টায় নভো-এয়ারের একটি ফ্লাইটে করে তিনি ঢাকা ত্যাগ করেন।

আপনার মন্তব্য

আলোচিত